ভৈরবে র্যাবের হাতে পিকআপসহ মাদক-কারবারী আটক
- আপডেট সময় : ০২:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১০৭৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে অভিনব পদ্ধতিতে মাদকদ্রব্য পাচারের সময় ২০.৫ কেজি গাঁজাও ১ টি পিকআপসহ ১ জনকে আটক করেছে র্যাব-১৪,সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
গত২৩ ডিসেম্বর দুপুরে সিনিঃ সহকারী পুলিশ সুপার আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নাটালের মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে মানিক লাল দাস (২১) নামে এক মাদক-কারবারীকে আটক করে। এসময় মানিক লালের সাথে থাকা একটি পিকআপ তাল্লাশী করে এর ছিটের পিছনে, ডেসবোর্ড এর ভিতরে ও দুই পাশের দরজার ভিতরে বিশেষ কায়দায় ৩৩ বান্ডিল কস্টেপ দ্বারা মোড়ানো মোট সারে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। আসামী মানিক লাল দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করেছে বলে জানায় র্যাব। এ বিষয়ে র্যাব আরো জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে
পূর্ণিমা হোসাইন ভৈরব প্রতিনিধি/আস্থা





















