ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৩০৯ বার পড়া হয়েছে

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সদর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদ-ই নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফ ওই এলাকার বাসিন্দা মোঃ বশির উদ্দিন মাস্টারের ছেলে। ভোলা সদর মডেল থানার ওসি শংকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি বাসার কেচিগেটের সামনে আমার ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আরিফ আমার একমাত্র ছেলে। কে বা কারা ছেলেটাকে কুপিয়ে মেরে ফেলেছে, আমি এর বিচার চাই।

ওসি শংকর তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল রিপোর্টে নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে এটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫