ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-১৫ “ফলোআপ”

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-১৫ “ফলোআপ”

সভার প্রতিনিধিঃ

আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছে।

সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকার দাবিতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।

আজ সোমবার (৩০ অক্টোবর) আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংর্ঘষে গুলিবিদ্ধরা হলো, এনভয় গার্মেন্টসের শ্রমিক নজরুল ইসলাম, ভার্চুয়াল গার্মেন্টসের শ্রমিক সীমা আক্তার, পথচারী বিমল শীল ও মজনু মিয়া। তবে আহত বাকিদের তথ্য জানা যায়নি।

ক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, সকালে মজুরি বৃদ্ধি ও দ্রব্যমূল্য কমানোর যৌক্তিক দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকায় আসেন তাঁরা। আসার পরপরই গুলি চালাতে শুরু করে পুলিশ। এতে গুলিবিদ্ধসহ তাঁদের অনেক শ্রমিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ অনেককেই ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, পুলিশ আমাদের ওপর কেন গুলি চালাবে? আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমরা সরকারের কাছে এর বিচার চাই।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ইমারজেন্সি বিভাগের প্রধান ডা. জয় ভট্টাচার্য বলেন, গুলিবিদ্ধসহ আহত অবস্থায় অন্তত ১৫ জন শ্রমিককে আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে ৪ থেকে ৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। তাদের মধ্য নজরুল ইসলাম নামে এক শ্রমিকের মাথায় গুলিবিদ্ধ ছিল। তাকেসহ কয়েকজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

ট্যাগস :

মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-১৫ “ফলোআপ”

আপডেট সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩