ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মতিঝিলে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

মতিঝিলে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের চালক আব্দুল জলিল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া একটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা জেলার মনোহরদী থানার দরিয়া গ্রামে।

নিহত আব্দুল জলিলের ট্রাকচালকের সহকারী আলামিন বলেন, আমার ওস্তাদ শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের চালক ছিলেন। রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনে শাহ সিমেন্ট কোম্পানির গাড়িতে রেখে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির সেঁজুতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওস্তাদ গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় ওস্তাদ আর নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।

ট্যাগস :

মতিঝিলে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

আপডেট সময় : ১২:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩