ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রকৌশলী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১১৭১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে ট্রা‌কের চাপায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী রাসেল মৃধা (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধা সওজের নেত্রকোনা কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ শহরে ফিরছিলেন রাসেল মৃধা। পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় এলাকায় আসতেই নেত্রকোনাগামী ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি আরও বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী কামাল পাশা বলেন, ট্রাকের বেপরোয়া গতির কারণে রাসেলকে প্রাণ দিতে হয়েছে। ট্রাক চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ট্যাগস :

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রকৌশলী নিহত

আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১