মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে নিহত-১
- আপডেট সময় : ০৪:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে নিহত-১
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজল মিয়া (৫০)। তিনি নোয়াকুট গ্রামের সোনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের আর্থিক হিসাব ও পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ মাসুক মিয়া ও ফজল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে মিমাংশার জন্য বসলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ছাতক থানার এসআই তোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। মর্গে প্রেরণ করা হবে। এখনো কোন অভিযোগ দাখিল করা হয়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মসজিদের হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া নিহত হয়েছেন। তবে বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



















