ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহালছড়িতে দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৬ বার পড়া হয়েছে

মহালছড়িতে দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে মহালছড়িতে নির্বাচনী মিছিল ও সমাবেশ করেছে ।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬) মহালছড়ি উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং কর্মী সমর্থক, সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের দাঁড়ি পাল্লার সংসদ সদস্য প্রার্থী এ্যাড. ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ জামায়েত ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ সৈয়দ আব্দুল মোমেন, এনসিপি যুগ্ন-আহবায়ক চাইথোয়াই মারমা প্রমূখ ।

সমাবেশে বক্তারা বলেন, এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে পাহাড়ি জনপদের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি-২৯৮ আসনের জনগণ উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী এ্যাড. ইয়াকুব আলী চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশের পূর্বে সকালে মাইসছড়ি, পাকিজাছড়ি, জয়সেন পাড়াও মুবাছড়ি ইউনিয়নে নির্বাচনী পথসভা ও প্রচারণা করেন।

ট্যাগস :

মহালছড়িতে দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬