ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুরে আট ট্রাক্টর আটক

Md Elias
  • আপডেট সময় : ০২:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১১০৫ বার পড়া হয়েছে

মহেশপুরে আট ট্রাক্টর আটক

মোঃ মশিয়ার রহমান টিংকু/মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে রাতের আাঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, রবিবার গভীর রাতে মহেশপুর শহরের কোল ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলমান রয়েছে। খননকৃত মাটি দু’পারে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব ব্রীক্সে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর ক্ষতি সাধন হয়। এ সময় ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় ফোন দিলে পুলিশ গাড়িগুলি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যোগিহুদা গ্রামের পক্ষ থেকে এলাকাবাসী অভিযোগ দিলে গাড়িগুলি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় একটি চক্র নদীর পাড় থেকে ট্রাকে করে মাটি বোঝাই করে ভাটায় বিক্রি করছে। এলাকাবাসী এ বিষয়ে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে।

ট্যাগস :

মহেশপুরে আট ট্রাক্টর আটক

আপডেট সময় : ০২:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২