শিরোনাম:
মাটিরাঙ্গার দুই ইটভাটাকে জরিমানা
News Editor
- আপডেট সময় : ১২:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৯৫ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গার দুই ইটভাটাকে জরিমানা
স্টাফ রিপোর্টারঃ আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আরো দুই ইটভাটাকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গার তবলছড়িতে দুই ইাঁভাটায় পৃথকভাবে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারামতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় দুই ইটভাটার মালিককে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।























