ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মাদক বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

মাদক বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে হিমারদীঘি কেরানিরটেক বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

[irp]

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে।

কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারির হাতে পৌঁছে দিতেন তিনি। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন।

জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান, রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

মাদক বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১