ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবনের প্রতিবাদ করায় খুন,মাদকসেবী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

মাদক সেবনের প্রতিবাদ করায় খুন,মাদকসেবী নিহত

জেলা প্রতিনিধিঃ মুজিবনগরের যতারপুর গ্রামে মাদকসেবী মনিরুল ইসলামের ধারালো হাসুয়ার কোপে স্থানীয় স্বেচ্ছা সেবকলীগ কর্মী সাইদুল ইসলাম নিহত হয়েছেন। একই সময়ে স্থানীয় জনগন পিটিয়ে হত্যা করেছে ওই মাদক সেবীকে।

আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুটি হত্যান্ডের ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আর মনিরুল ইসলামের পিতার নাম আবুল হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় লোকজন জানান, মনিরুল ইসলাম একজন চিহ্নিত মাদকসেবী। সে প্রকাশ্যে মাদক সেবন করতো। সেই সাথে ঘটাতো নানা ধরণের অপরাধ। তার বিরুদ্ধেও কেউ কথা বলতে সাহস পেতো না। তার মাদক সেবনের প্রতিবাদ করায় নির্মমভাবে খুনের স্বীকার হন সাইদুল। একইভাবে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে মনিরুলকে।

[irp]

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, যতারপুর গ্রামের মাচাংয়ে বসে গাঁজা সেবন করছিল মনিরুল।

এসময় স্বেচ্ছা সেবকলীগ কর্মী সাইদুল ইসলাম তাকে নিষেধ করলে শুরু হয় বাক বিতণ্ডা। একপর্যায়ে মনিরুল তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে সাইদুলকে। বিষয়টি জানতে পেয়ে স্থানীয় জনগন উত্তেজিত হয়ে মনিরুলকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় মুজিবনগর থানায় দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে। সেই সাথে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

[irp]

ট্যাগস :

মাদক সেবনের প্রতিবাদ করায় খুন,মাদকসেবী নিহত

আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১