মানিকছড়িতে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১০৩০ বার পড়া হয়েছে
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) বিকেল ৩টায় উপজেলার তিনটহরী ইউনিয়নের কুঞ্জরী পাড়া এলাকায় ইউনিয়ন পর্যায়ে ফোরামের ১০ জন উপকারভোগী সদস্যসহ একজন ইউপি সদস্য, পাড়ার কার্বারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১৫ জন ফোরাম সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক পংমে মারমা, আবাইশি মারমা উপস্থিতি ছিল। সভায় সকল সদস্যরা তাদের পাড়া পর্যায়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ সমস্যা নিরসনের উপায় গুলো খুঁজে বের করে তা সমাধানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং তার অগ্রগতি পরবর্তি সভায় উপস্থাপন করার ব্যাপারে মতামত দেন। তাছাড়া পাড়া পর্যায়ে বাল্যবিবাহ রোধের উপরও গুরুত্বারোপ করা হয়। তাছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও ফোরাম সভায় আলোচনা হয়।






















