ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকছড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

মানিকছড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরন

মানিকছড়ি প্রতিনিধিঃ

বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ের ৮০জন উপকারভোগীদের মাঝে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে সমাপ্ত হয়। এর আগে গত বুধবার (৭ নভেম্বর থেকে শুরু হয় এ প্রশিক্ষণ)।

এতে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলীল, কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক আবাইশি মারমা, পিংকু চৌধুরী, মংসিনু মারমা ও মিতা তংঞ্চঙ্গ্যা।

প্রশিক্ষণে গৃহপালিত পশু পালনের গুরুত্ব, খাবার ব্যবস্থাপনা, বয়স ও ওজনভেদে সুষম খাদ্য প্রদান, বিভিন্ন রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও গবাদিপশুর চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা ও টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে সকল সদস্যদের মাঝে ছাগল, মুরগী, ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য সিমেন্ট রিং, কেঁচো, সবজি বীজ মূলা১৩ কেজি, কলমীশাক ৯ কেজি ৬শ  গ্রাম, ধনিয়া বীজ ১৫ কেজি ৪শ গ্রাম, পুঁইশাক ৭ কেজি ৩শ গ্রাম, মিষ্টি কুমড়া ৩ কেজি, বেগুন ২শ ৪০ গ্রাম, মরিচ ১২০ গ্রাম এবং লালশাক ৮ কেজি ৩শ গ্রাম ৮০ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্য বিতরণ করা হয়।

ট্যাগস :

মানিকছড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরন

আপডেট সময় : ০৯:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩