ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মানিকছড়িতে চোলাই মদ ও ইয়াবা উদ্ধার, নারীসহ আটক-৩

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

মানিকছড়িতে চোলাই মদ ও ইয়াবা উদ্ধার, নারীসহ আটক-৩

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়
পৃথক পৃথক অভিযানে জামতলা ও বাজার এলাকা থেকে ৬১ লিটার দেশীয় চোলাই মদসহ দুই নারী ও ২১পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আজ সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আাইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সমতল এলাকায় পাচারকালে উপজেলার জামতলা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক থেকে দেশীয় চোলাই মদের একটি বড় চালানসহ (৬১ লিটার) পাচারকারী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউপির ৮নং ওয়ার্ডের ডাববইন্যাছড়া, উচামুবাড়ির উত্তম ত্রিপুরার স্ত্রী ও উচামং মারমার মেয়ে ক্রানু ছিং মারমা (২৬) ও বান্দরবান সদরের কোয়ালং ইউপির ৪নং ওয়ার্ড কিবুক পাড়ার আথুইশৈ মারমার স্ত্রী ও চিংথোউ মারমার মেয়ে পুওয়াইমা মারমা (৪০)কে আটক করে।

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে মানিকছড়ি উপজেলা সদরের বাজারস্থ “ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনের সড়কে অবস্থানরত মানিকছড়ি উপজেলার ভুঁইয়া টিলা এলাকার মোঃ ইউনুচ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুমন হোসেন (১৯)কে ২১পিস ইয়াবাসহ থানার উপ-পরিদর্শক সুমন কান্তি নেতৃত্বে পুলিশ একটি দল আটক করে।

মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম স্থানীয় সংবাদিকদের বলেন, ৬১ লিটার চোলাই মদসহ দুই নারী ব্যবসায়ী ও ২১পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী কাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

মানিকছড়িতে চোলাই মদ ও ইয়াবা উদ্ধার, নারীসহ আটক-৩

আপডেট সময় : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩