ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা বাজারে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনটহরী বাজার থেকে আম কিনে সিএনজি ভর্তি করে চট্টগ্রামের হাটহাজারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন সিএনজি চালক মোঃ আজগর আলী (৩২) প্রকাশ লেদু। সে হাজী বাদশা মিয়ার দ্বিতীয় পুত্র ও ব্যবসায়ী আব্দুল মোতালেব প্রকাশ বাচা (৩৫), সে মৃত মাহবুল আলমের চতুর্থ পুত্র। নিহতদের বাড়ি হাটহাজারী উপজেলার মুনিয়াপুকুরপাড় এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গাড়ীটানা বাজারের পূর্ব পাশে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ-১২-৩৩৬৫) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাাস্থলেই সিএনজি চালক মোঃ আজগর আলী (৩২) ও ব্যবসায়ী আব্দুল মোতালেব ওরফে লেদু মিয়া (৩৫) মারা যায়।

খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনার স্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি আনচারুল করিম জানান, ঘটনাস্থল থেকে মমরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

আপডেট সময় : ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩