মানিকছড়িতে ৩০ কেজি গাজাসহ আটক-২
- আপডেট সময় : ০৩:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১০৪৪ বার পড়া হয়েছে
মানিকছড়িতে ৩০ কেজি গাজাসহ আটক-২
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৯আগষ্ট) রাঁত ১১টা ৫৫ মিনিটের সময় তাদের আটক করা হয়। মানিকছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে মানিকছড়ি থানা পুলিশ ৪নং তিনটহরি ইউপির তিনটহরি বাজারস্থ বটতলা সিএনজি ষ্টেশনে চেক পোষ্ট বসায়। এ সময় ডিউটি-৭ নাইট এর নেতৃত্বে থাকা (নিঃ) এসআই এন্তেজারুল হক একটি নোহা মাইক্রোবাস দেখে এবং থামানো সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়িটি উল্টা ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশী করে ৩০কেজি গাঁজাসহ দুই জনকে আটক করে।
আটককৃতরা হলো, রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া এলাকার বাসিন্দা রাম মোহন তনচংঙ্গা ও ফুলমালা তনচংঙ্গার ছেলে মুনারাম তনচংঙ্গা (৪৫) ও মায়া ধন চাকমা ও রাক্তবি চাকমার ছেলে শচী কুমার চাকমা (৩৮)।
মানিকছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, আটককৃদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রকৃয়াধীন। সকল আইনি প্রকৃয়া সম্পন্ন করে আগামী কাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।















