ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন চাপে এক হচ্ছে তিন পরাশক্তি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১২৯৬ বার পড়া হয়েছে

মার্কিন চাপে এক হচ্ছে তিন পরাশক্তি

আন্তর্জাতিক ডেস্কঃ

অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ২দিনের এ সম্মেলন চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন উপলক্ষে এক মঞ্চে থাকবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন আয়োজনে এ সম্মেলনে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যেই এক মঞ্চে শি, পুতিন ও মোদির এ উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তাসহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত।

এছাড়া এ বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্যও একটি কূটনৈতিক বিজয়। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হলেও পুতিন এখানে মঞ্চ ভাগ করবেন শি ও মোদির সঙ্গে।

ভারতের প্রধানমন্ত্রী মোদি প্রায় সাত বছর পর চীন সফরে যাচ্ছেন। ২০২০ সালে সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়ায় এ সফরকে তাৎপর্যপূর্ণ ধরা হচ্ছে।

ট্যাগস :

মার্কিন চাপে এক হচ্ছে তিন পরাশক্তি

আপডেট সময় : ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫