ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুনিয়ার বড়বোনকে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ

News Editor
  • আপডেট সময় : ১০:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

মুনিয়ার বড়বোনকে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ

গুলশানে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন তাঁর বড় বোন ইসরাত জাহান তানিয়া। তারপর থেকে তাঁর মোবাইলে বার বার হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কুমিল্লার বাগিচাগাঁওয়ে মুনিয়ার বোন তানিয়ার বাসায় গিয়ে দেখা যায়, সেখানে শুধু কান্নার রোল। ঘরের দেয়ালে মুনিয়ার আঁকা ছবি এবং ঘটনার দিন মুনিয়ার পাঠানো মোবাইলের ম্যাসেজ ও ডায়েরি দেখে বার বার কান্নায় ভেঙে পড়ছেন  তানিয়া।

[irp]

বড় বোন তানিয়ার বিয়ে হয়েছে ১২ বছর। ছোট বোনকে দেখাশোনা করতে গিয়ে তাঁর সন্তান নেওয়া হয়নি বলে জানান তিনি। বলেন, মুনিয়াই ছিলো তাঁদের সন্তানের মতো।

তানিয়া বলেন, মামলা করার পর থেকে আমার মোবাইলে নানান হুমকি আসছে। এখন মোবাইলই বন্ধ করে দিয়েছি। ঘটনার দিন মুনিয়া সকালে গুলশানের ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করেছিলো। বাড়ির মালিককে গাড়ি দিতে বলেছিলো। এমনকি বড়বোনের বান্ধবীর বাসায় দিয়ে আসতেও আকুতি জানিয়েছিলো মুনিয়া।

মুনিয়ার বড় বোনের স্বামী ব্যাংকার মিজানুর রহমান সানি বলেন, খাটের চাদর ছিলো পরিপাটি। মুনিয়ার মরদেহে উদ্ধারের রুমটিও ছিলো গোছালো। মোবাইলগুলো ২টি একসাথে রাখা। মুনিয়ার পা বিছানার সাথে লাগানো। দেখে বোঝাই যায় হত্যা করে ঝুলিয়ে রেখেছে। ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন সময়ের মুনিয়া আর আনভীর ছবি- সবগুলো বিবেচনা করে হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানান মুনিয়ার বোন এবং দুলাভাই।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারসহ স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের প্রেক্ষিতে হত্যাকারীর বিচার দাবী করেন।
[irp]

ট্যাগস :

মুনিয়ার বড়বোনকে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১০:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১