শিরোনাম:
মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১০৪২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় লরির পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।রোববার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক মো. মাসুদ ও হেলপার সালাহউদ্দিন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
[irp]
জানা গেছে, কুমিল্লা থেকে লরিটি ঢাকা যাচ্ছিল। পথে বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় ঢাকামুখী মালবাহী ট্রাক পেছন থেকে ওই লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে মালবাহী ট্রাকচালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।




















