ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাটিচাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাটিচাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হাঁসাড়া কালীখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার ইতালিপ্রবাসী আফজাল শেখ রাস্তা খুঁড়ে আন্ডারপাস তৈরি করে ভবন নির্মাণের জন্য শ্রমিক নিয়োগ করেন। শ্রমিকেরা দুপুর ২টার দিকে মাটি খুঁড়ে বড় গর্ত তৈরি করে বেজমেন্ট তৈরি করেন। এ সময় নির্মাণ শ্রমিক শচীন মণ্ডল (৩২), রুবেল (৩৫) ও জিল্লু শেখ (৫০) বেজমেন্টের গর্তে মাটিচাপা পড়েন। শচীন মণ্ডল ও রুবেল ঘটনাস্থলেই মারা যান। জিল্লু শেখকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আফজাল শেখের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আফজাল শেখকে তাদের হেফাজতে নেয়।স্থানীয়রা জানান, গত বছরও আফজাল শেখ রাস্তা খুঁড়ে ঝুঁকিপূর্ণভাবে কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দিয়ে প্রতিহত করে।

নিহত শচীন মণ্ডল শ্রীনগরের বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দিলীপ মণ্ডলের ছেলে। রুবেল মধ্য হাঁসাড়ার রেজাউল মাঝির ছেলে।শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার ও বাড়ির মালিককে আটক করেছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

ট্যাগস :

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাটিচাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১২:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১