ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মোবাইল ছিনতাই চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

মোবাইল ছিনতাই চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত এগারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

মোবাইল ছিনতাইয়ে জড়িত চক্রের হোতাদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে জানিয়ে পুলিশ বলছে, পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারেও কাজ চলছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মোবাইল ফোন চুরি ও ছিনতাই চক্রের সদস্যরা।

জনসমাগম হয় এমন এলাকায় হঠাৎ ভিড় তৈরি করে টার্গেট করা ব্যক্তির কাছ থেকে কৌশলে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে সটকে পরে চক্রের সদস্যরা। কোথাও আবার গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে থাকা যাত্রীর কাছ থেকে থাবা দিয়ে ছিনিয়ে নেয় মোবাইল ফোন। এসব চুরি ছিনতাইয়ের সাথে জড়িত চক্রের প্রতিটি সদস্যের কর্মকাণ্ড থাকে সুনির্দিষ্ট। চক্রের একজন জানায়,’তিন বছর আগে ঢাকায় আসি। তখন আমার বসের সঙ্গে আমার পরিচয় হয়। সে আমাকে চুরি করা মোবাইল ফোন দিতো। আমি সেগুলো বিক্রি করে দিতাম। এলাকায় যে থাকা পার্টি ছিলো তারাও আমাকে মোবাইল ফোন এনে দিতো বিক্রির জন্য। আমি বিক্রি করে কিছু লাভ পেতাম।’

এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলেও সম্প্রতি রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার পর আরো বেশি তৎপর আইন শৃঙ্খলা বাহিনী।  অভিযান চালিয়ে এমন এক চক্রের এগারো সদস্যকে ৩৪টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

[irp]

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশীদ বলেন,’তারা যেদিন পকেট মারার কাজ না পায় বা থাবা পার্টির কাজ করতে পারে সেদিন তারা বাসা বাড়ির গ্রীল কাটে। প্রতিটি বাড়িতেই তো মোবাইল ফোন থাকে ওই ফোনগুলো তারা নিয়ে যায়।’

ছিনতাই করা মোবাইল ফোন বিক্রি করার সময় ধরা পরলে জড়িত সদস্যেদের আইনি সহায়তা দেয়ার জন্য বিভিন্ন এলাকায় রয়েছে চক্রের কয়েকজন হোতা। হারুন অর রশীদ আরও জানান,’একেক জন বড় ভাইয়ের আন্ডারে ২০ থেকে ৩০ জন পকেটমার বা থাবা পার্টি থাকে তারা করে কি ওই সকল বড় ভাইয়ের কাছে মোবাইল ফোন দিয়ে আসে। বড় ভাই ওই সব মোবাইলের সীম খুলে রেখে, একটা পর্যায় পার হলে ফোন বিক্রি করে দেয়।’

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

[irp]

ট্যাগস :

মোবাইল ছিনতাই চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১