ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মোবাইল ফোন কাজ না করায়’ মেয়ের ওপর গরম পানি ঢেলে দিলেন মা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

মোবাইল ফোন কাজ না করায়’ মেয়ের ওপর গরম পানি ঢেলে দিলেন মা

গাজীপুর প্রতিনিধিঃ

মোবাইল ফোন কল আসে না, যায় না। সিম খুলে দেখা গেল তা ভাঙা। এতেই চটে যান নার্গিস আক্তার (২৬)। বকা দেন মেয়েকে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গায়ে ঢেলে দেন গরম পানি। গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবিথি ফনিরটেকে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় নার্গিস আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁর স্বামী। গতকাল বুধবার ভোরে তাঁকে ওই এলাকা থেকে আটক করে পুলিশ। পরে বিকেলে নার্গিস আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক নার্গিস আক্তার জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আহসান উল্লাহ শেখের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেকে স্বামী শাহীন খানের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, শাহীন খান তাঁর দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার ও প্রথম সংসারের ৩ মেয়ে সামিয়া (১৪), মৌমিতা (১১), সাউদাসহ (৪) ফনিরটেক এলাকায় থাকতেন।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে শাহীন খানের স্কুল পড়ুয়া মেয়ে সামিয়া ওয়াশ রুমে তার স্কুলের পোশাক পরিষ্কার করছিল। এ সময় সৎ মা নার্গিস আক্তার তার ব্যবহৃত বাটন মোবাইল ফোনে কল না আসা ও না যাওয়ায় সিম খুলে দেখেন ভাঙা। সিম কেন ভাঙা এ বিষয়ে সামিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তিনি রাত সাড়ে ১০টার দিকে গরম পানি জগে ঢেলে সামিয়ার গায়ে ঢেলে দেন। এতে সামিয়ার বাম কাঁধসহ মুখ ও শরীরের কিছু স্থান ঝলসে যায়।

ওসি জিয়াউল ইসলাম আরও বলেন, সামিয়ার চিৎকারে বাবা দৌড়ে ঘরে গিয়ে উদ্ধার করে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেন। ঘটনার দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাঁকে আটক করে। গতকাল দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :

মোবাইল ফোন কাজ না করায়’ মেয়ের ওপর গরম পানি ঢেলে দিলেন মা

আপডেট সময় : ০৫:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩