ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম নামের দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়েছেন একজন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাটালতলী) বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। গুরুতর আহত ব্যক্তির নাম মোঃ জমির উদ্দিন। তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান শনিবার রাত ৮টার দিকে দৈনিক আস্থাকে বলনে, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্যাগস :

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫