ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

মৌলভীবাজারে শ্বশুরকে বাঁচাতে গিয়ে গৃহবধূ খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারে শ্বশুরকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রবিতা বাক্তি (২৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বড়লেখা উপজেলায় নিউ সমনবাগ চা-বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত মিঠুন বাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

নিহত রবিতা বাক্তি নিউ সমনবাগ চা-বাগান শ্রমিক সুষেন বাক্তির স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চা-শ্রমিক মিঠুন বাক্তি ধারালো অস্ত্র নিয়ে রবিতার শ্বশুর ভাগ্য বাক্তির ওপর হামলা চালায়। এ সময় শ্বশুরকে বাঁচাতে গেলে মিঠুন ধারালো অস্ত্র দিয়ে রবিতার তলপেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় চা-বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিতাকে মৃত ঘোষণা করেন।

মিঠুনের পারিবারিক সূত্র জানায়, মিঠুন বাক্তি মাদকসেবী। নেশাগ্রস্ত হয়ে উগ্র মেজাজে খুনের ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রতন দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মিঠুন বাক্তিকে গ্রেপ্তার করেছে। নিহতের স্বামী তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

মৌলভীবাজারে শ্বশুরকে বাঁচাতে গিয়ে গৃহবধূ খুন

আপডেট সময় : ১০:২৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১