ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু Logo এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের Logo কৃষক কার্ড পাবে ১কোটি ৬৫লাখ কৃষক: মিলবে ১০ ধরনের সুবিধা Logo ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ মে) রাতে বিএনপির পর জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। রাত সাড়ে ৮টার পর এ বৈঠক শুরু হয়।

জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে উপস্থিত আছেন। বৈঠকে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

জামায়াতের পর রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে বলে জানা গেছে।

ট্যাগস :

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

আপডেট সময় : ১০:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫