ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

যশোরে কেশবপুর বোমা বিস্ফোরনে শিশু নিহত, আহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১০৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

কেশবপুর উপজেলার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে একটি শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩)।

কেশবপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার বাউশলা গ্রামের মিজানুর রহমানের শিশুপুত্র আব্দুর রহমান (১০) বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলা করা শুরু করে। কিছুক্ষণ পর বোমাটি বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টারের আঘাতে ঘটনাস্থলেই আব্দুর রহমান (১০) মারা যায়। পাশে থাকা তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হন।

বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে গ্রামবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে প্রথমে কেশবপুর হাসপাতালে আনে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দুইজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, তিনি খবর শুনেই ঘটনাস্থলে যান। সেখান থেকে আটক করা হয় বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেনকে।

এদিকে, ঘটনাস্থল থেকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাহউদ্দিন শিকদার জানান, ওই পরিবারটির একটি শ্যালো মেশিন ও যন্ত্রাংশের ব্যাগ বাড়িতে আনা হয়। কিন্তু মেশিনটি চালু না হওয়ায় গৃহস্বামী মিজানুর তার স্ত্রী নিলুফাকে ব্যাগ খুলে যন্ত্রপাতি বের করতে বলেন। কিন্তু ব্যাগটি থেকে যন্ত্রপাতি নামানোর সময় সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশেই থাকা শিশু আব্দুর রহমান মারা যায়। আহত হয় তার মা নিলুফা ও বোন মারুফা।

এডিশনাল এসপি আরো জানান, বোমাটি ব্যাগের মধ্যে ছিল বলে ধারণা করা যায়। কেউ হয়তো বোমাটি ব্যাগের মধ্যে রেখেছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

যশোরে কেশবপুর বোমা বিস্ফোরনে শিশু নিহত, আহত ২

আপডেট সময় : ১১:২৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১