ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে তাদের নামিয়ে দিতে হবে:ভিপি নুর

News Editor
  • আপডেট সময় : ০৯:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / ১১০০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা এদেশের জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এদেশে ভারতীয় কোনো দালালের ঠাঁই নেই। যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে তাদের নামিয়ে দিতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে শ্রমিক কর্মচারীর সকল ব‌কেয়া বেতন ও এককা‌লীন প‌রিশোধের দা‌বি‌তে আয়োজিত এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

নুর বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন করে। আইয়ুব খানও উন্নয়নের কথা বলেছে সে কি টিকতে পেরেছে? এরশাদ সরকারও উন্নয়নের কথা বলেছে অনেক উন্নয়ন করেছে সে কি টিকতে পেরেছে? পারে নাই। যারা স্বৈরাচারী পন্থায় জনগণের কাছে উন্নয়নের কথা বলেছে, নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে।‌ তেমনি এ সরকারও টিক‌তে পার‌বে না।

দারুণ সুখবর: বাংলাদেশের ধনিয়া বীজ যাচ্ছে মহাকাশে

পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমরা এখানে যারা আছি আমাদের সাথে তো আপনাদের শত্রুতা নেই। আপনারা তো আমাদেরই কারো না কারো ভাই, বন্ধু বা আত্বীয়। আপনারা থাকবেন দেশের অতন্দ্র প্রহরী। আপনারা জনগনের নিরাপত্তা দিবেন। আপনারা কেন শকুনের মতো মানুষের ওপর হামলা করবেন।

নূর বলেন, শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তারা পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে। তারা অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মত টাকা পকেটে ঢুকানোর জন্য আন্দোলনে নামেনি। তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কার্যকর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। পাটকল শ্রমিকদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে তাদের নামিয়ে দিতে হবে:ভিপি নুর

আপডেট সময় : ০৯:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০