ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু Logo এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের Logo কৃষক কার্ড পাবে ১কোটি ৬৫লাখ কৃষক: মিলবে ১০ ধরনের সুবিধা Logo ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলি, নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলি, নিহত-৩

আস্থা ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কানসাস শহরের একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুই জন। যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস শহরের একটি নাইটক্লাবে স্থানীয় সময় রোববার ২১মে) রাঁত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সূত্র-বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানসাস শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পায় পুলিশ। এরপর ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা ৫ ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের একজনের মরদেহ ভেতরে এবং আরেকজনের মরদেহ লাউঞ্জের বাইরে ছিল। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যায়। বাকি দুজনের ভেতর একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আরেকজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। যে কোনো তথ্য পেলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে সিটি পুলিশ।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলি, নিহত-৩

আপডেট সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩