ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র কূটনীতিকে উড়িয়ে দিয়েছে, বললেন আরাঘচি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১১৩৫ বার পড়া হয়েছে

মার্কিন হামলার পর ইরানকে আবারও আলোচনায় ফিরতে বলায় ইউরোপীয় কর্মকর্তাদের কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, ‘গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম আমরা, ইসরায়েল সেই কূটনীতি ধ্বংস করেছে। চলতি সপ্তাহেও আমরা ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছিলাম, তখন যুক্তরাষ্ট্র ইরানে বোমা ফেলে সেই কূটনীতিকে উড়িয়ে দিয়েছে।’ খবর আল জাজিরার

তিনি প্রশ্ন তোলেন, ‘এখন ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আবার ইরানকে আলোচনায় ফিরতে বলছে। কিন্তু যে আলোচনা কখনো আমরা ছাড়িইনি, নষ্ট করিনি সেখানে আমরা আবার কীভাবে ফেরত যাবো?’

এখন আপনি কী উপসংহার টানবেন? ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলছেন, ইরানকে ‘আলোচনায় ফিরতে’ হবে।”

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতি চরমভাবে ক্ষুব্ধ ইরান। সেই ক্ষোভই প্রতিফলিত হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্র কূটনীতিকে উড়িয়ে দিয়েছে, বললেন আরাঘচি

আপডেট সময় : ০৬:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫