ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

যেভাবে মূল্যায়নের মাধ্যমে অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে

News Editor
  • আপডেট সময় : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

অটো প্রমোশন নয়, স্ব-স্ব বিদ্যালয়ের মূল্যায়নের মাধ্যমে অষ্টম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে বসেন। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বৈঠকের সভাপতিত্ব করেন।

আরও পড়ুন : স্কুল খোলা নিয়ে সর্বশেষ যা জানালেন শিক্ষা বোর্ড

অধ্যাপক জিয়াউল হক বলেন, মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া ক্লাসের শিক্ষকরা তো জানেন, কোন ছাত্র ভালো এবং কারা সিলেবাস শেষ করেছে।

তিনি বলেন, অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই। সবকিছু মূল্যায়নের মাধ্যমেই হবে। জেএসসি পরীক্ষা বাতিল করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে তাদের মূল্যায়ন করবে। 

এ প্রক্রিয়া সঠিকভাবে করার জন্য গাইডলাইন তৈরি করে দেয়া হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, সে অনুযায়ীই তারা কাজ করবেন।

ট্যাগস :

যেভাবে মূল্যায়নের মাধ্যমে অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে

আপডেট সময় : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০