ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের বদরগঞ্জে দশম শ্রেণির শিক্ষাথীর গলাকাটা লাশ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, জেলা প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে মাহবুবা আক্তার মেরি নামে এক শিক্ষাথীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার জেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর গাছুয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেরি রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মেনহাজুল হকের মেয়ে। জানা যায়, আজ শুক্রবার বিকেলে নিজ ঘরে মেরির গলাকাটা অবস্থায় ছটফট করছিল। এই দেখে মেরির মা নুরনাহার চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে।

মেরি ওয়ারেসিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। এদিকে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ। নিহত মেরির মা নুরনাহার বলেন, শোয়ার ঘরে মেয়ের চিৎকার শুনে গিয়ে দেখি গলা দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পর মেয়েটা নিস্তেজ হয়ে যায়। আমার মেয়ের মৃগী রোগের কারণে ছোট বেলা থেকে অসুস্থ। এ কারণে সে আত্মহত্যা করতে পারে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গলাকাটার বিষয়টি রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস :

রংপুরের বদরগঞ্জে দশম শ্রেণির শিক্ষাথীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১