রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ২১টি আশ্রয়ান কেন্দ্র খোলার সীদ্ধান্ত
- আপডেট সময় : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১০৬৩ বার পড়া হয়েছে
রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ২১টি আশ্রয়ান কেন্দ্র খোলার সীদ্ধান্ত
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় ২১টি আশ্রয়ান কেন্দ্র খোলার সীদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসন’র আয়োজনে অনুষ্ঠিত সভায়
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফিসহ বিভিন্ন শ্রেণী-পেশার দায়িত্বশীলগন।
সভায় দূর্যোগকালীন সময়ে ঝুঁকিপূর্ণভাবে বসবসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য জন্য ২১ টি আশ্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত গ্রহন করে। একইসাথে দুর্যোগকালীন সময়ে কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে সর্তকতা অবলম্বনের সিদ্ধান্তও গৃহিত হয়।
















