ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর উত্তরায় শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এ সমাবেশ।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।

এ দিকে শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জামাত, শিবির, রাজাকার, হুঁশিয়ার সাবধান’-এর মতো স্লোগান দিতে শোনা যায়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোজাম্মেল হোসেন মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম প্রমূখ।

ট্যাগস :

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ

আপডেট সময় : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩