রাজধানীতে পুরুষ ও নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১০৫৫ বার পড়া হয়েছে
রাজধানীতে পুরুষ ও নারীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে অজ্ঞাতনামা পুরুষ (৪০) ও শাহজাহানপুরের কমলাপুর মসজিদের পাশে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক রাজু মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ওকে দেখে মনে হচ্ছে লোকটি ভবঘুরে প্রকৃতি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে। সিআইডির ক্রাইম সিনের সদস্যদের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
অপরদিকে রাজধানীর শাহজাহানপুর থানাধীন কমলাপুর জামে মসজিদের পাশ থেকে অজ্ঞাতনামা(৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
শাজাহানপুর থানার উপপরিদর্শক নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ট্রিপল নাইনে খবর পেয়ে ঘটনা স্থল কমলাপুর পুরাতন জামে মসজিদের উত্তর পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।


















