ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাণীনগরে তিনতলা ছাদ থেকে পড়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতির মৃত্যু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী গোলাম করিব (৬০) এর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সদরের রেলগেট এলাকায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কাজী গোলাম কবির উপজেলা সদরের পূর্ব বালুভরা রেলগেট এলাকার মৃত কাজী কাশেম আলীর ছেলে। তিনি রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। নিহতের ভাতিজা কাজী রবিউল ইসলাম জানান, শনিবার কাজী গোলম কবিরের বাসায় কাজ করছিলেন শ্রমিকরা।

দুপুর ১ টার দিকে সে কাজে তিনতলা ভবনের ছাদে গেলে পা পিছলে তিনতলা ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কাজী গোলম কবিরের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

ট্যাগস :

রাণীনগরে তিনতলা ছাদ থেকে পড়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতির মৃত্যু

আপডেট সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২