ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট

রাশিয়ায় ওষুধ ঘাটতির স্বীকারোক্তি পুতিনের

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

রাশিয়ায় ওষুধ ঘাটতির স্বীকারোক্তি পুতিনের

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ায় ওষুধ ঘাটতির কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো নিজেই বিভিন্ন ওষুধ উৎপাদন করলেও যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে কিছু ওষুধের ঘাটতি রয়ে গেছে। কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বৈঠকটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। (আল জাজিরা)।

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। তবে প্রেসক্রিপশনে উল্লেখ থাকে এমন ওষুধ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। কিন্তু দেশটির পরিবহন ও বিমাসহ অন্যান্য খাতে বিধিনিষেধের ফলে পরোক্ষভাবে এই খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, গত বছরের প্রথম তিন চতুর্থাংশে ওষুধের উৎপাদন প্রায় ২২ শতাংশ বেড়েছে। তারপরও কিছু ওষুধের ঘাটতি রয়ে গেছে। তিনি বলেন, ‘বাজারের ৬০ শতাংশ মেডিসিনই দেশে উৎপাদিত। তবুও কিছু ওষুধে ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে। (দ্য নিউ ইয়র্ক টাইমস)।

ট্যাগস :

রাশিয়ায় ওষুধ ঘাটতির স্বীকারোক্তি পুতিনের

আপডেট সময় : ০৪:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩