রোজিনা ইসলামের মুক্তির দাবীতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১০৪৭ বার পড়া হয়েছে
রোজিনা ইসলামের মুক্তির দাবীতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃসাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি ও তাকে হেনস্তার প্রতিবাদে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেজেইউ) উদ্যাগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার সকালের দিকে কেজেইউ’র কার্যলয়ের সামনে সংগঠনটির সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগগাছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সহ-সভাপতি জহুরুল আলম, টিভি জার্নালিষ্ট এসোসিয়াশন এর সভাপতি এইচ এম প্রফুল্ল, কেজেইউর প্রতিষ্টাতা সভাপতি নুরুল আজম, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য, বর্তমান সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, শাহরিয়ার ইউনুছ, সমীর মল্লিক, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।
মানববন্ধনে সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক সংগঠনের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়নকর্মীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য খাতের নানা অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট করছিলেন। এসব রিপোর্টের কারণে যারা বিক্ষুব্ধ হয়েছে, তাদের আক্রোশের শিকার হয়েছেন রোজিনা ইসলাম। তাকে যেভাবে সচিবালয়ে আটকে রাখা হয়েছে, সেটার কোনো কারণ ছিল না।
[irp]
এসময় কেজেইউ’র প্রতিষ্টাতা সভাপতি নুরুল আজম বলেন, রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তার সুনাম দেশে ও দেশের বাইরে, তার সাংবাদিকতার মূল শক্তি অনুসন্ধানী সাংবাদিকতা। তিনি অনেক কিছু উন্মোচন করেছেন এবং তার প্রতিবেদন ধরে সরকার সংশোধনমূলক পদক্ষেপও নিয়েছে।
টিভি জার্নালিষ্ট এসোসিয়াশন এর সভাপতি এইচ এম প্রফুল্ল বলেন, রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি আরো বলেন, রোজিনা ইসলামের বিষয়টি আইনি পথেই মোকাবিলা করা হবে।
কারণ আমরা আইনের প্রতি আস্থাশীল, আমরা ন্যায়বিচার পাবো।
কেজেইউ’র সভপতি প্রদীপ চৌধুরী বলেন, রোজিনা ইসলাম একজন সাংবাদিক হিসেবে তার পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে গিয়েছিলেন। তিনি কোনো অন্যায় করতে যাননি। তার সাংবাদিকতার মধ্য দিয়ে মানুষ উপকৃত হয়েছে, সাংবাদিকতা উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে। একজন নাগরিক হিসেবে আমরা মনে করি, রোজিনার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা মামলা। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই, তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চাই এবং তাকে অপদস্থকারীদের তদন্ত ও দায়ীদের বিচার চাই।
মানববন্ধনে সংবাদকর্মীদের হাতে ‘বিপন্ন সাংবাদিকতা-কাঁদছে দেশ; ‘রোজিনা ইসলামের মুক্তি চাই’, ‘স্বাধীন দেশে স্বাধীন গণমাধ্যম চাই, ‘সৎ ও সাহসী সাংবাদিকতার ভবিষ্যৎ কী’, ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘সাংবাদিকতা সংশ্লিষ্ট কালো আইন বাতিল চাই’, ‘বাকস্বাধীনতা সাংবিধানিক অধিকার’ ইত্যাদি স্লোগান লেখা পোস্টার ছিল।
[irp]

























