শিরোনাম:
রোয়াংছড়িতে জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠিত
Astha DESK
- আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১০৬০ বার পড়া হয়েছে
রোয়াংছড়িতে জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠিত
হ্লাছোহ্রী মারমা/রোয়াংছড়ি প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর ভাবনা-সংবিধানের বর্ণনা” এই প্রতিপাদ্যে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি থানা ওসি এসআই সাইফুল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহবুব আলম।
এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।















