ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘লকডাউন’ আরও বাড়তে পারে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

‘লকডাউন’ আরও বাড়তে পারে

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়তে পারে। নতুন প্রজ্ঞাপনে সীমান্তবর্তী জেলাগুলোতে বিধিনিষেধ কঠোর হতে পারে।

জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। অনুমোদনের পর রোববার দুপুরেই ‘লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৭ জুন (সোমবার) থেকে ১৩ জুন পর্যন্ত এ ‘লকডাউন’ বাড়তে পারে।

[irp]

এ সময়ে আগের মতোই দেশের সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসও একই রকমভাবে বন্ধ থাকবে।

তবে ভারতীয় করোনা ভাইরাসের ধরন ছড়িয়ে যাওয়ার সীমান্তবর্তী সাত জেলার বিষয় উদ্বিগ্ন সরকার। সেসব জেলায় কীভাবে লকডাউন আরো কার্যকর করা যায়, সেটা নিয়ে প্রজ্ঞাপনে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশনা থাকবে।

[irp]

ট্যাগস :

‘লকডাউন’ আরও বাড়তে পারে

আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১