ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন?

‘লকডাউন’ এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • / ১১৩৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ

কভিড-১৯ ঠেকাতে চলমান কঠোর ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ এসেছে।করোনা মোকাবিলা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক ভার্চ্যুয়াল সভায় রবিবার রাতে এই সুপারিশ করা হয়। সাম্প্রতিক করোনা  সংক্রমণের হার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কমিটি।

গত ১৪ এপ্রিল থেকে দেশে চলছে কঠোর বিধি-নিষেধ। ২১ এপ্রিল তা শেষ হওয়ার কথা থাকলেও কমিটি এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিল।

মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে সভা হওয়ার কথা রয়েছে সোমবার। সেখানেই ‘লকডাউন’ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হবে।

এ প্রসঙ্গে রবিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসন বলেন, “আগামীকালের সভার আগে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে লকডাউন বাড়ানোর পরামর্শ আগে থেকেই রয়েছে।”

কভিড-১৯ সংক্রমণ না কমার কথা মনে করিয়ে তিনি বলেন, “মানুষকে আরও কঠোরভাবে সচেতন হতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস করতে হবে। সচেতনতা ছাড়া কোনো বিকল্প নেই।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানান, এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও এক সপ্তাহ লকডাউন বাড়ার সিদ্ধান্ত আসতে পারে। তবে এ বিষয়ে সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি হবে।

ট্যাগস :

‘লকডাউন’ এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ

আপডেট সময় : ০৬:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১