ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের ভোটকেন্দ্রের সামনে গোলাগুলি, আহত ১২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

এদিকে কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছিল সংশ্লিষ্ট প্রশাসন। কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবিরসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সূত্র জানায়, রামগঞ্জে ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টিই ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে পশ্চিম কাজীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও ছিল।

সংঘর্ষ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

ট্যাগস :

লক্ষ্মীপুরের ভোটকেন্দ্রের সামনে গোলাগুলি, আহত ১২

আপডেট সময় : ০৭:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১