ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

লক্ষ্মীপুরে মোটরসাইকেল উল্টে যুবলীগ নেতার মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল উল্টে আরেফিন রাজু (২৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।রোববার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের কাজির মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরেফিন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কৃষক আনোয়ার উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আরেফিনের পাশাপাশি অন্য একটি মোটরসাইকেল যাচ্ছিল। অন্য মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অসাবধানতাবশত নিজের চলন্ত মোটরসাইকেল হঠাৎ ব্রেক করেন। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে আরেফিন গুরুতর আহত হন।

[irp]

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তারেক আজিজ জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরেফিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। তার মৃত্যুতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস :

লক্ষ্মীপুরে মোটরসাইকেল উল্টে যুবলীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ১০:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১