শিরোনাম:
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জুবাইদা রহমান
Doinik Astha
- আপডেট সময় : ০২:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ১০৭৮ বার পড়া হয়েছে
স্বামী ও মেয়ের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে লন্ডন যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৬ মে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে আসেন জুবাইদা রহমান।

























