শিরোনাম:
লন্ডনে তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস
Astha DESK
- আপডেট সময় : ০১:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ১১০৩ বার পড়া হয়েছে
লন্ডনে তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস
স্টাফ রিপোর্টারঃ
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
চার দিনের সরকারি সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। এসময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা-কল্পনা ছিল।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।
সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
















