ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

News Editor
  • আপডেট সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটে পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ পন্ড হয়েছে।

সোমবার (পহেলা মার্চ) দুপুর তিনটায় লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হয়। রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভের পাশাপাশি একটি মিছিল বের করলে মিছিলটিকে আর এগুতে দেয়নি পুলিশ। পরে ফিরে এসে কার্যালয়ের সামনে আবারো বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

কারাবন্দি লেখক মোস্তাক আহমেদ কে হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল লালমনিরহাট জেলা ছাত্রদল।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ লিংকন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মিঠুন সরকার মিঠু সহ দলের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে সাধারণ সম্পাদকের বক্তব্যে জাহাঙ্গীর আলম আনন্দ বর্তমান সরকারের নানা সমালোচনা করেন।

ট্যাগস :

লালমনিরহাটে পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

আপডেট সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১