শিরোনাম:
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ইইউর ধন্যবাদ
Astha DESK
- আপডেট সময় : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ইইউর ধন্যবাদ
মানিক দেওয়ানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় ধন্যবাদ জানায় ইইউ।
বার্তায় বলা হয়- ইইউ বাংলাদেশের অবিচল অংশীদার, বৃহত্তম রপ্তানি বাজার এবং ২০২৫ সালে এফডিআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। অনেক কিছু নিয়ে আলোচনা ও সম্পৃক্ততা নিয়ে আমরা আমাদের অংশীদারিত্বকে আরও নিবিড় করার অপেক্ষায় রয়েছি।



















