ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

শাল্লায় ভিজিএফের চালসহ ইউপি সদস্য আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

শাল্লায় ভিজিএফের চালসহ ইউপি সদস্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় ভিজিএফের চাল চুরির অভিযোগে আটগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা চাল জব্দ করেন ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস। এদিকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে শাল্লা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম।

ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস জানান, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণে অনিয়ম করে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাড়ে সাত বস্তা চাল নিজের বাড়িতে রেখেছেন। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা কালিপদ দাসকে জানান। তিনি চাল জব্দ করেন এবং ইউপি সদস্যকে শাল্লা থানার পুলিশের হেফাজতে দেন।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পরে তাঁকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হবে।

ট্যাগস :

শাল্লায় ভিজিএফের চালসহ ইউপি সদস্য আটক

আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩