ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

শেখ হাসিনা না থাকলে মৃত্যু হবে সবার: আব্দুল হাই এমপি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ১০৮১ বার পড়া হয়েছে

যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে আমাদের সবার মৃত্যু হবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই। মঙ্গলবার বিকালে শৈলকুপা উপজেলার বগুড়া,আবাইপুর ও নিত্যানন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমার কি অপরাধ, কেন আমাকে ভোট দিবেন না! অতীতে সুখে দু:খে আপনার পাশে ছিলাম, ভবিষ্যৎতেও থাকবো। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যড আজিজুর রহমান,ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনােয়ারুল আজিম আনার, সংরক্ষিত আসনের এমপি খালেদা খানম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ আব্দুল হাকিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকুসহ,১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শৈলকুপার ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল।

শেখ হাসিনা না থাকলে মৃত্যু হবে সবার: আব্দুল হাই এমপি

আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩