শিরোনাম:
শ্যামনগরে জামায়াত বিএনপির ২ ইউপি চেয়ারম্যানসহ আটক-৩
Astha DESK
- আপডেট সময় : ০২:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১০৫৭ বার পড়া হয়েছে
শ্যামনগরে জামায়াত বিএনপির ২ ইউপি চেয়ারম্যানসহ আটক-৩
মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিএনপি ও জায়ামাতের নেতা দুই জন ইউপি চেয়ারম্যান ও একজন সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার গভীর রাতে পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তাদেরকে নাশকতা মামলায় আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার কৃতরা হলেন, বিএনপির শ্যামনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, জামায়াতে ইসলামীর নেতা ও বুড়িগোয়ালীনির ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা লিয়াকত আলী বাবু।
এই বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ নুরুল ইসলাম বাদল দৈনিক আস্থাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।























