ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

শ্রমিকনেতার মুক্তির দাবিতে বাসচলাচল বন্ধ

News Editor
  • আপডেট সময় : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / ১১০১ বার পড়া হয়েছে

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ শ্রমিকনেতার মুক্তির দাবিতে বাসচলাচল বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গত রাতে চাঁদাবাজির অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মামুন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অবিলম্বে শ্রমিকনেতা মামুনের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিকরা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, ওই বাসস্ট্যান্ডের সামনে থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তারকৃত মামুন মিয়াসহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। কামাল মিয়া নামে এক চালক এ মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, বাসস্ট্যান্ডের সামনে থেকে সম্পূর্ণ অবৈধভাবে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ বিভিন্ন আন্তঃজেলা রোডে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার কারণে চাঁদাবাজির মিথ্যা এ মামলা করা হয়েছে।

“ওই মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার শ্রমিক নেতাকে মুক্তির দাবিতে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।” এদিকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনা ও দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে,ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ, বড়পুল হয়ে ভৈরব-ঢাকা-সিলেটগামী সকল জেলার বাসচলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।

বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।

পানছড়িতে ইউপিডিএফের কম্বল বিতরণ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক (ইউপিডিএফ গণতান্ত্রিক) এর উদ্যোগে পানছড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ৫নং উল্টাছড়ি ইউপির সুতাকর্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। ইউপিডিএফ পানছড়ি এর সমন্বয়ক দীপন আলো চাকমার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি ও ইউপিডিএফ-এর নেতাকর্মীগণ। ইউনিয়নটির দুই শতাধিক অসহায়, গরীব, নিরীহ,দুস্থ ও বিধবা এর মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শ্রমিকনেতার মুক্তির দাবিতে বাসচলাচল বন্ধ

আপডেট সময় : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০